× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রলীগ পরিচয়ে সামান্তা শারমিনকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মিনিট আগে

এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। ছবি: সংগৃহীত

এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সাবেক যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে ফোনে ছাত্রলীগকর্মী পরিচয়ে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দিয়েছেন সবুজ খান নামের এক ব্যক্তি।

রবিবার দুপুর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন সামান্তা।

তিনি জানান, সবুজ খান নামের এক ব্যক্তি তাকে ফোন করে হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

ফেসবুক পোস্টে সামান্তা শারমিন লেখেন, “বরগুনা জেলা ছাত্রলীগ পরিচয় দিয়ে সবুজ খান নামের একজন একটু আগে দুপুর ১২টা ২৭ মিনিটে আমাকে কিছুদিনের মধ্যে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দিয়েছে। অকথ্য ভাষায় গালাগালি করেছে কিন্তু ছাত্রলীগে তার পদবী কি সেটা বলতে রাজি হয়নি”।

ফেসবুক দেওয়া সেই পোস্ট প্রসঙ্গে যোগাযোগ করা হলে সামান্তা শারমিন গণমাধ্যমকে বলেন, “হোয়াটসঅ্যাপে যখন কল করে, তখন নেটওয়ার্ক চলে যায়। শুধু বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয়টুকু শুনতে পাই। পরে আবার ফোন করে। রিসিভ করার পর বলে, ‘আমি সবুজ খান। বরগুনা জেলা ছাত্রলীগ’। এরপর বলে, ‘তোমাকে জয় বাংলা কইরা দেওয়া হবে আর কিছুদিনের মধ্যে’। আমি বললাম, জয় বাংলা জিনিসটা কী? এরপর সে অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ শুরু করে”।

সামান্তা আরও বলেন, “একপর্যায়ে আমি হুমকিদাতাকে জিজ্ঞেস করি, আপনি বরগুনা জেলা ছাত্রলীগের কোন পদে আছেন, বরগুনার কোন জায়গায় আপনার অবস্থান, ঢাকায় রাজনীতি করতেন, নাকি শুরু থেকেই বরগুনায় রাজনীতি করেন? সে কোনো উত্তর না দিয়ে আমাকে গালিগালাজ করছিল। কোনো উত্তর না দিয়ে একপর্যায়ে সে নিজেই ফোন কেটে দেয়”।

এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে, থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার কথা বলেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা