× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিগত সময়ে চিকিৎসকরা রাজনীতির শিকার হয়েছেন: মির্জা আব্বাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মিনিট আগে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

বিগত সময়ে দেশের চিকিৎসকরা রাজনীতির শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। 

আজ শনিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, রাজনৈতিক কারণে অনেক মেধাবী ও যোগ্য চিকিৎসক তাদের অভিজ্ঞতা ও জ্ঞান দেশের মানুষের কল্যাণে কাজে লাগানোর সুযোগ পাননি। দেশের চিকিৎসকরা বিশ্বের অন্য দেশের চিকিৎসকদের চেয়ে কোনো অংশেই পিছিয়ে নেই বলে তিনি মন্তব্য করেছেন। 

তিনি বলেন, আমাদের দেশের চিকিৎসকরা অন্যান্য দেশের চিকিৎসকদের তুলনায় অনেক ভালো এবং তাদের দক্ষতা নিয়ে গর্ব করার মতো যথেষ্ট কারণ রয়েছে। তবে দেশের বিপুল জনসংখ্যার তুলনায় চিকিৎসক কম। চিকিৎসার জন্য মানুষকে যাতে বিদেশে যেতে না হয়, সেজন্য দেশে আরও বেশি করে চিকিৎসক তৈরি করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ফিজিক্যাল মেডিসিনের ইউনিটগুলোকে আরও কার্যকর করার ওপর জোর দিয়ে বলেন, এসব ইউনিটের সামর্থ্য আরও বাড়াতে হবে এবং এর সঠিক প্রচারণার মাধ্যমেই সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া সম্ভব।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা