× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনার দেখানো পথে হাটলে তাকেও উৎখাত করা হবে: মামুনুল হক

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১০ মিনিট আগে

পার্বতীপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত নাগরিক  সমাবেশে বক্তব্য রাখেন খেলাফতে মজলিসের আমীর শায়েখ আল্লামা মামুনুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পার্বতীপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন খেলাফতে মজলিসের আমীর শায়েখ আল্লামা মামুনুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কেউ যদি শেখ হাসিনা হতে চায় বা নতুন করে তারই দেখানো পথে হাটে তাকেও একইভাবে দেশ থেকে উৎখাত করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমীর শায়েখ আল্লামা মামুনুল হক।

তিনি বলেন, নির্বাচনের দীর্ঘদিন অতিবাহিত হলেও এখনো গণভোটের রায় বাস্তবায়ন করা হয়নি। যা জনগণের প্রত্যাশাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সামিল।

শনিবার সংগঠনটির পার্বতীপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত নাগরিক  সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের স্বার্থে, জনগণের কল্যাণে যে কোন সময় খেলাফতে মজলিসের ডাকে সকলকে সাড়া দেয়ার আহ্বান জানান তিনি। সেইসঙ্গে দেশব্যাপী সন্ত্রাস, চাঁদাবাঁজ নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ, জ্বালানি ও ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কমাতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান মামুনুল হক। তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ ও গণভোট রায় বাস্তবায়ন করতে হবে। এজন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

ভিমপুর শাইলবাড়ী দারুল হাদীস মাদ্রাসার মহাপরিচালক মুফতি আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাদারীপুর-১ আসনের এমপি আল্লামা সাঈদ উদ্দীন হানজালা। এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফতে মজলিস পার্বতীপুরের সভাপতি মাওলানা হাশমত আলী, সহ-সভাপতি হাফেজ আব্দুল কাদের মুস্তাহার, সহ-সভাপতি মুফতি আব্দুল কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের আহমদ প্রমুখ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা