শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ইমেইল পাঠিয়েছে ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি আইনি প্রতিষ্ঠান। তবে শেখ হাসিনার পক্ষে আবেদন করার বিষয়ে প্রতিষ্ঠানটির কাছে তার কোনো অনুমোদনপত্র (অথরাইজেশন) ছিল না।
এক বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে ইমেইল পাওয়া গেছে। তবে অনুরোধটি আদৌ সঠিক কি না, তা নিশ্চিত নয় হাইকমিশন।