× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসিনা কেন বিদেশি রাজনীতিকদের কাছে ধরনা দিচ্ছেন, প্রশ্ন রিজভীর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ১৫:৫৫ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬ ১৭:১৩ পিএম

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: ফাইল ছবি

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: ফাইল ছবি

ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন বিদেশি রাজনৈতিক ব্যক্তিদের কাছে ধরনা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি প্রশ্ন তুলে বলেন, শেখ হাসিনা এখন কেন বিদেশিদের কাছে ধরনা দিচ্ছেন? আদালত ও আইন নিজস্ব গতিতে চলবে।

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোমবার জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিয়া পরিষদ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়ার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, তিনি এখন বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার পাশাপাশি বিদেশি রাজনৈতিক ব্যক্তিদের সমর্থনও চাইছেন। একজন মানুষের ন্যূনতম লজ্জাবোধ না থাকলেই কেবল এমন কাজ করা সম্ভব।

রিজভী প্রশ্ন করেন, ছাত্র, শিশু, শ্রমিক ও সাধারণ মানুষকে হত্যার পরও শেখ হাসিনা কীভাবে দেশে ফিরে জনসংবর্ধনা পাওয়ার আশা করেন?

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানের কথা ভুলে গেলেও দেশের মানুষ তা ভুলবে না। আবু সাঈদ, মুগ্ধসহ অসংখ্য তরুণের আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে। তিনি অভিযোগ করেন, তৎকালীন সরকার হেলিকপ্টার ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছিল। এতে বহু তরুণ ও শিশুর প্রাণহানি ঘটে।

ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, এ দিনের চেতনা স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, জনগণের অধিকার রক্ষা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে মানুষকে অনুপ্রাণিত করে।

স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশে বিরোধী দলের কণ্ঠরোধ করা হয়েছিল। সরকারের বিরুদ্ধে কথা বললেই মানুষকে নির্যাতনের শিকার হতে হতো। এ পরিস্থিতি মোকাবিলার নামে রক্ষীবাহিনী গঠন করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা