× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সদস্য সচিব রবিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ১৩:০৯ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬ ১৩:৫২ পিএম

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন কমিটিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়েছে।

বিএনপির দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আবদুল কাদির ভূঁইয়া জুয়েলকে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে এএনএম সাইফুল ইসলামকে।

এর আগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়কের দায়িত্বে ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু। আগের কমিটির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন নতুন কমিটিতেও একই দায়িত্বে বহাল রয়েছেন।

এর আগে গত ১ নভেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করে দলটি। ওই কমিটিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব করা হয়।

উত্তরের কমিটি গঠনের এক সপ্তাহের মাথায় দক্ষিণের কমিটি পুনর্গঠনের মধ্য দিয়ে রাজধানীতে সাংগঠনিক কার্যক্রম জোরদারে উদ্যোগী হয়েছে বিএনপি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা