× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্রে যোগ দিয়েছে জামায়াত-এনসিপি: বিএনপি নেতা

ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ২১:১৮ পিএম

আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্রে যোগ দিয়েছে জামায়াত-এনসিপি: বিএনপি নেতা

দেশের অর্ধেক সম্পদ শেখ হাসিনা বিদেশে নিয়ে পালিয়েছেন এবং অবশিষ্ট সম্পদ জামায়াত ও এনসিপি লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।

তিনি বলেন, বর্তমানে দেশের শিল্পকারখানা ও অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। এই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে চাঙা করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। তবে নতুন করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। তাদের সঙ্গে যোগ দিয়েছে জামায়াত-এনসিপি।

জাকারিয়া পিন্টু বলেন, দেশের আপামর জনগণ বিশ্বাস করে, দেশ ও জাতির দায়িত্ব তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন। জনগণ যেখানে সরকারের পক্ষে, সেখানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র ও দেশের স্বার্থে তারেক রহমানের হাত শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

শনিবার বিকাল ৫টার দিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় জাকারিয়া পিন্টু মুক্তিযুদ্ধের সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, “২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞের মধ্যে মেজর জিয়াউর রহমান বেতারে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে সাহস জুগিয়েছিলেন। তার সন্তান তারেক রহমানও আজ জাতিকে সাহস জোগাতে দেশের দায়িত্ব পালন করছেন।”

তিনি আরও অভিযোগ করেন, শ্রমিকদের আন্দোলনকে হাতিয়ার করে একটি কুচক্রী মহল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার কথাও বলেন তিনি।

ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সেন্টু সরদার, পৌর বিএনপির আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল, প্রস্তাবিত সভাপতি বিষ্ট সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদুর রহমান জুয়েল এবং ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পথসভাটি সঞ্চালনা করেন ঈশ্বরদী পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন জনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা