× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোনো ডিসেম্বরেই ‘আপার’ ফেরার সুযোগ নেই, এলেই ফাঁসি: নাহিদ

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৯:৪৩ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শনিবার বিকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেছে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শনিবার বিকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেছে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

‘কোনো ডিসেম্বরেই আপার এই দেশে আসার সুযোগ নেই। আসলেও তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে, ইনশাআল্লাহ’-এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শনিবার বিকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত নবীনবরণ এবং ‘জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন নাহিদ ইসলাম।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “বাংলাদেশের ছাত্র-জনতা এখনও ঘুমিয়ে পড়েনি, বিশ্ববিদ্যালয়গুলোও ঘুমিয়ে পড়েনি। আপনাদের সেটার প্রমাণ দিতে হবে। আপনারা শুধু নোয়াখালী বিভাগ চাই বলে আন্দোলন করবেন না। আপনারা পুরো দেশ নিয়ে ভাববেন, পুরো বিশ্ব নিয়ে ভাববেন-এর নামই বিশ্ববিদ্যালয়।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈশ্বিক জ্ঞান ও দক্ষতা অর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্বের কোথায় কী চিন্তা হচ্ছে, কী ঘটছে, সে সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে। গ্লোবাল মার্কেটের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। চাকরির বাজার শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়; বিশ্বে কোথায় নিজেদের প্রতিষ্ঠিত করা যায়, তা নিয়েও ভাবতে হবে।

৭ নভেম্বর প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “৭ নভেম্বরকে আমরা ধারণ করি। ৭ নভেম্বর বিপ্লব, কিন্তু জুলাই গণ-অভ্যুত্থান কি বিপ্লব নয়? বর্তমান সরকার নিজেদের পক্ষে যায় এমন ঘটনাকে বিপ্লব বলে, আর যেখানে তাদের নেতৃত্ব ছিল না, সেটিকে আন্দোলন বা গণ-অভ্যুত্থান হিসেবে আখ্যা দেয়।”

ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনারন দেশে ফেরার প্রসঙ্গ টেনে তিনি শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তোলেন। নাহিদ বলেন, “এবার প্রতিরোধ আগের চেয়ে বেশি হবে, না কম হবে, তা ভাবতে হবে।”

গত দুই বছরে বিচার না পাওয়ার ক্ষোভ জানিয়ে তিনি বলেন, ওসমান হাদী হত্যার বিচার হয়নি, জুলাইয়ের শহিদদের হত্যারও বিচার হয়নি। জনগণ ন্যায়বিচার না পেলে নিজেরাই প্রতিরোধ গড়ে তুলতে শুরু করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হান্নান মাসউদ এবং নিজাম উদ্দিন। 

পাশাপাশি জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা