× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭১ ও ২৪-এর রাজাকাররা একাকার হয়ে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৮:৩৬ পিএম

ঝিনাইদহে শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত র‍্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাশেদ খাঁন।

ঝিনাইদহে শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত র‍্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাশেদ খাঁন।

১৯৭১ সালের রাজাকার ও ২০২৪ সালের গণহত্যায় জড়িতদের একই কাতারে দাঁড় করিয়ে বিএনপি সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

তিনি বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং ২০২৪ সালে গণহত্যা চালিয়েছে, তাদের রাজনীতি করার অধিকার নেই।

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে শনিবার দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত র‍্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, “আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন। আমরা দেখেছি আওয়ামী লীগের সময় শুধুমাত্র সাতই মার্চ পালন করা হয়েছে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে সাতই মার্চ যেমন গুরুত্বপূর্ণ, সাতই নভেম্বর কোনোভাবেই তার থেকে কম গুরুত্বপূর্ণ নয়। কিন্তু এই দিনটিকে আওয়ামী লীগ পালন করতে দেয়নি। আমাদের সরকার দায়িত্ব গ্রহণের পরে প্রথমবারের মত আজকে আমরা বিপ্লব ও সংহতি দিবসটি পালন করছি। এই দিবসের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “এই বাংলাদেশে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হতো, তাহলে এই স্বাধীন বাংলাদেশ আমরা উপহার পেতাম না। অথচ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দশটা টাকার মেজর বলে ওই ফ্যাসিস্ট হাসিনারা বারবার কটাক্ষ করেছে। কিন্তু মনে রাখতে হবে বন্ধুগণ, ওই মেজর জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়েছিল।”

শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর ভারত আরেকটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল বলেও দাবি করেন রাশেদ খাঁন। তার ভাষ্য, ৩ নভেম্বর সেই প্রচেষ্টা সফল হলেও ৭ নভেম্বর জনগণ ও সিপাহিরা জিয়াউর রহমানকে ক্ষমতায় বসিয়েছিলেন। তিনি ক্ষমতা দখল করেননি।

বিএনপি জোরপূর্বক ক্ষমতায় এসেছিল- এমন বক্তব্যকে ইতিহাস বিকৃতি আখ্যা দিয়ে তিনি বলেন, “যারা বলে থাকে যে বিএনপি জোরপূর্বক ক্ষমতায় বসেছিল, ওরা ইতিহাসকে বিকৃত করছে। ওরা ইতিহাস জানে না।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে রাশেদ খাঁন বলেন, “যখন জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন, ঠিক সেই সময়ও আমরা লক্ষ্য করছি একাত্তরের রাজাকার এবং চব্বিশের রাজাকার মিলেমিশে একাকার হয়ে গেছে। শুধু তাই নয় তারা সরকারকে পরাধীন করার চেষ্টা করছে। পদে পদে তারা এই রাষ্ট্রকে নিয়ে চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে “

তিনি আরও দাবি করেন, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের চক্রান্ত-ষড়যন্ত্র অতীতেও সফল হয়নি, ভবিষ্যতেও হবে না।

আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি কামাল আজাদ পান্নু ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


রাশেদ খাঁন, রাজাকার, বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা