× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোশাক শিল্পে অস্থিরতায় উস্কানি দিচ্ছে আ.লীগ ও সহযোগীরা: রিজভী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ২২:৩৯ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

পোশাক শিল্পসহ দেশের বিভিন্ন খাতে অস্থিতিশীলতা সৃষ্টির পেছনে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের উস্কানি রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 

শুক্রবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে ইতঃপূর্বে আলোচনা এবং সমস্যার সমাধানও হয়েছে। কিন্তু দাবি মেনে নেওয়ার পরও কারখানা ভাঙচুর, পুলিশ বক্সে আগুন দেওয়া, গাড়িতে অগ্নিসংযোগ ও একজন শ্রমিককে পিটিয়ে হত্যার মতো যে সহিংস ঘটনা ঘটছে, তার সঙ্গে শ্রমিক আন্দোলনের কোনো সম্পর্ক নেই। সাম্প্রতিক ঘটনাগুলোতে জড়িত ও উস্কানি দেওয়ার অভিযোগে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের অধিকাংশই যুবলীগ ও ছাত্রলীগ নেতা। এমনকি যেসব কারখানার মালিক এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের পরিচয়ও ধীরে ধীরে সামনে আসছে।

পোশাক খাতের বিশৃঙ্খলা প্রসঙ্গে প্রশ্ন তুলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পোশাক শিল্পে অস্থিরতা তৈরি করে পরাজিত শক্তি কি আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটাতে চায়? নাকি বিরোধী মত দমনে গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে?

রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি না করতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে আগুনে ঘি ঢেলে উত্তেজনা সৃষ্টির উস্কানি শেষ পর্যন্ত সবপক্ষের জন্যই ক্ষতিকর হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রাকে কেন্দ্র করে কোনো সহিংসতার আশঙ্কা রয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিশৃঙ্খলা বা যেকোনো ধরনের অরাজকতা মোকাবিলায় সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি সক্ষম ও প্রস্তুত রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা