× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আ.লীগকে ফিরিয়ে বাবার মত মাশুল যেন দিতে না হয়: নাহিদ ইসলাম

গাইবান্ধা প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ২০:৫৭ পিএম

গাইবান্ধা জেলা পরিষদ সম্মেলন কক্ষে এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নবিষয়ক আঞ্চলিক সমন্বয় সভায় বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাইবান্ধা জেলা পরিষদ সম্মেলন কক্ষে এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নবিষয়ক আঞ্চলিক সমন্বয় সভায় বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে এনে জিয়াউর রহমান যে ঐতিহাসিক ভুল করেছিলেন, সেই ভুলের মাশুল যেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিতে না হয়।

তিনি অভিযোগ করেন, বিএনপি গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। অতীতেও ক্ষমতাসীনরা অনেক আইন পাস করেছে, কিন্তু সেসব আইন শেষ পর্যন্ত টেকেনি। জোরজবরদস্তি করে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সম্ভব নয়।

শুক্রবার সকালে গাইবান্ধা জেলা পরিষদ সম্মেলন কক্ষে এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নবিষয়ক আঞ্চলিক সমন্বয় সভা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। তারা মরহুমা বেগম খালেদা জিয়ার ওপর আওয়ামী লীগের অত্যাচার-নির্যাতনের কথা ভুলে গেছে। 

তিনি বলেন, ৫ আগস্টের পর গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। অতীতেও ক্ষমতাসীনরা এভাবে আইন পাস করেছে, কিন্তু সেগুলো টেকেনি। জোর করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এনসিপি এককভাবে নির্বাচনে অংশ নেবে। দেশের সব ইউনিয়ন পরিষদে দলীয় প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে দলটি। তবে স্থানীয় সরকার নির্বাচন কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, তা নিয়ে সংশয় রয়েছে। 

নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

জামায়াতের সঙ্গে জোটসহ বিভিন্ন বিষয়ে আপত্তি জানিয়ে এনসিপি নেত্রী সামান্তা শারমিনের পদত্যাগ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, পদত্যাগের সময় যেসব বিষয় সামনে আনা হয়েছে, সেগুলো পুরোনো। নির্বাচনের আগে ও পরে এসব বিষয়ে দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করা হয়েছে। ব্যক্তিগত কারণ কিংবা রাজনৈতিক আদর্শের ভিন্নতার কারণে তিনি পদত্যাগ করতে পারেন। তার প্রতি শুভকামনা রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা