× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজপথেই সরকারকে জবাব দিতে হবে: নাহিদ

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ১৮:২৭ পিএম

রাজপথেই সরকারকে জবাব দিতে হবে: নাহিদ

সরকারের ব্যর্থতা, নৈরাজ্য ও গণবিরোধী নীতির বিরুদ্ধে জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, রাজপথেই সরকারকে জবাব দিতে হবে। সরকারকে শায়েস্তা করার আর কোনো উপায় নেই।

মঙ্গলবার বিকালে পাবনা শিল্পকলা অ্যাকাডেমিতে জেলা এনসিপির সাংগঠনিক কার্যক্রম ও স্থানীয় নির্বাচন নিয়ে এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, “সরকারকে ব্যর্থ আখ্যা দিয়ে বিরোধী দলীয় চিপ হুইপ ও এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারের নৈরাজ্য, ব্যর্থতা, গণবিরোধী নীতির বিরুদ্ধে আমরা কর্মসূচি পালন করছি। আমরা জনগণকে আহ্বান করবো আপনারা রাজপথে নামুন। কারণ রাজপথেই এই সরকারকে জবাব দিতে হবে। এছাড়া সরকারকে শায়েস্তা করতে আর কোনো উপায় নেই।”

ডিসেম্বরে কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই উল্লেখ করে তিনি বলেন, সরকারের ব্যর্থতা ও পারফরম্যান্সের ওপর আস্থা নেই। ডিসেম্বরে কিছু হলে তা সরকারের ব্যর্থতা এবং সরকার ও আওয়ামী লীগের সমঝোতার কারণেই হবে।

এনসিপি রাজপথে থেকে তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন নাহিদ।

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে যৌক্তিক আখ্যা দিয়ে নাহিদ ইসলাম বলেন, সরকার সঠিক সময়ে পরিকল্পনা নিতে ব্যর্থ হওয়ায় আজ এ ধরনের আন্দোলনের পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে পার হওয়া যায় না।

আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকে নৈরাজ্য করলে এর দায় সরকারকে নিতে হবে উল্লেখ করে এনসিপির এই নেতা দাবি করেন, সারাদেশে ফ্যাসিস্টদের নেতাকর্মীদের পেলে-পুষে রাখছে বিএনপি। আওয়ামী লীগের ব্যবসাপ্রতিষ্ঠানসহ সবকিছু এখন তাদের দখলে।

মতবিনিময় সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, মাহিন সরকারসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা