× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্মকে ব্যবহার করে সুবিধা নেওয়ার প্রতিযোগিতা চলছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৮:১৩ পিএম

ধর্মকে ব্যবহার করে সুবিধা নেওয়ার প্রতিযোগিতা চলছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ধর্মীয় পোশাক ও পরিচয় ব্যবহার করে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সুবিধা নেওয়ার প্রতিযোগিতা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও  সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, ধ্যান ও ধর্মচর্চার নামে অভিনয় চলছে। ওয়াজ মাহফিলের নামে কেউ কেউ বিকৃত কথাবার্তা বলার চেষ্টা করছেন।

সোমবার দুপুর ১২টায় বরিশাল নগরের একটি মিলনায়তনে ‘সম্প্রীতি প্রসারে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, ধর্মের মর্মবাণীই হতে পারে সম্প্রীতি প্রতিষ্ঠার হাতিয়ার। অন্য কোনো ভাষা ব্যবহার না করে ধর্মের ভাষায় মানুষের কাছে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে হবে। ধর্মগ্রন্থগুলোতেই সম্প্রীতির ব্যাখ্যা রয়েছে। প্রতিটি ধর্মগ্রন্থে মানবজাতির কল্যাণের কথা বলা হয়েছে।  সম্প্রীতিই ধর্মের সবচেয়ে বড় বাণী।

বরিশাল-১ আসনের এই সাংসদ আরও বলেন, বিভিন্ন ধর্মগ্রন্থের আয়াত, শ্লোক ও অনুচ্ছেদ তুলে ধরে সম্প্রীতির কথা বললে একে ধর্মবিরোধী বলার সুযোগ থাকে না। এতে ধর্মনিরপেক্ষতা নিয়ে বিকৃত ব্যাখ্যা দেওয়ার প্রবণতা থেকেও বেরিয়ে আসা সম্ভব।

বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিশ্বের প্রভাবশালী নেতারাই যখন ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছেন, তখন পরিস্থিতি কতটা জটিল হতে পারে, তা সহজেই অনুমেয়। বাংলাদেশেও ধর্মীয় পোশাকধারী কেউ কেউ ওয়াজ মাহফিল ও রাজনৈতিক মঞ্চে সমাজের জন্য ক্ষতিকর বক্তব্য দিচ্ছেন।

ধর্মীয় বক্তাদের উদ্দেশে তিনি বলেন, ধর্ম নিয়ে কথা বলার সময় পবিত্র ধর্মগ্রন্থের আয়াত, অনুচ্ছেদ ও শ্লোকের আলোকে বক্তব্য দিতে হবে। ধর্মের প্রকৃত শিক্ষা তুলে ধরেই সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল টিআইবির সাবেক সভাপতি অধ্যাপক গাজী জাহিদ। উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়েদুল হকসহ বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা