× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশকে অস্থিতিশীল করতে আন্দোলনের নামে নাশকতার চেষ্টা চলছে: রিজভী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ২১:৫১ পিএম

দেশকে অস্থিতিশীল করতে আন্দোলনের নামে নাশকতার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

দেশকে অস্থিতিশীল করতে আন্দোলনের নামে নাশকতার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

দেশকে অস্থিতিশীল করতে আন্দোলনের নামে নাশকতার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন দেশের উন্নয়নে নিরলস কাজ করছেন, ঠিক সেই মুহূর্তে গার্মেন্টস খাতসহ রাজপথে আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে। 

রবিবার পুরান ঢাকায় আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা বার ইউনিটের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা আয়োজন করা হয়।

বিরোধী দলের কর্মসূচি ও আল্টিমেটামের সমালোচনা করে রিজভী বলেন, “আপনারা কাকে ভয় দেখাচ্ছেন? বিএনপি ১৭ বছরের নিরবচ্ছিন্ন সংগ্রাম, নির্যাতন ও অসংখ্য নেতাকর্মীর আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের অবস্থানে এসেছে। রাজপথ বা আন্দোলনের মাঠ কাউকে মৌরসী পাট্টা দেওয়া হয়নি যে, আপনারা একের পর এক উস্কানি দেবেন আর আমরা চুপ করে বসে থাকব। তিনি বলেন, অতীতে যাদের রাজনীতি ছিল স্বৈরাচারের কাছে নতজানু হওয়া এবং নিজেদের বিকিয়ে দেওয়ার ইতিহাস, তাদের মুখে এখন বিপ্লবের কথা মানায় না। জনগণের কাছে সবার ইতিহাস পরিষ্কার।”

জুলাই সনদ ও সংবিধান সংস্কার প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপি এসবের মূল ভাবনার বিরোধিতা করছে না। তবে যেকোনো সিদ্ধান্ত গণতান্ত্রিক পদ্ধতিতে হতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সংবিধান একটি জাতির আত্মজীবনী। সময়ের প্রয়োজনে এতে বিভিন্ন সংশোধনী আসে। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি বা অন্য দলগুলোর কিছু নোট অব ডিসেন্ট (ভিন্নমত) থাকতেই পারে। তবে এসবের সমাধান লংমার্চ কিংবা সড়ক অবরোধ করে হয় না; এর সমাধান হতে হবে আলোচনার টেবিলে এবং জাতীয় সংসদে টু-থার্ড মেজরিটির মাধ্যমে।

আইনজীবী ফোরামের ৩৫ বছরের ঐতিহ্য স্মরণ করে তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে আদালত প্রাঙ্গণই ছিল বিরোধীদলীয় নেতাকর্মীদের শেষ আশ্রয়স্থল। আইনজীবীদের সম্মিলিত প্রতিবাদ ও আইনি লড়াই না থাকলে আমাদের ওপর জুলুমের মাত্রা আরও বাড়ত।

তিনি বলেন, বিএনপি এ দেশের মাটিতেই থাকবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে। কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত না করে তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা