× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাবি আদায় করেই ঘরে ফেরার ঘোষণা ডা. শফিকুর রহমানের

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১৪:৫২ পিএম

ফরিদপুরের ভাঙ্গা পৌরভবনের সামনে ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা পৌরভবনের সামনে ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

“আমাদের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব। আমাদের দাবি ১৮ কোটি মানুষের দাবি”-এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার বেলা ১১টার দিকে ফরিদপুরের ভাঙ্গা পৌরভবনের সামনে ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চে অংশ নিয়ে খুলনার উদ্দেশে যাওয়ার পথে তিনি এ বক্তব্য দেন।

পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা এবং গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, দেশব্যাপী বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ও সারের সংকট দূর করতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রাষ্ট্রীয় প্রশাসন ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় হস্তক্ষেপ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও ভূমি দখল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

বক্তব্য শেষে তিনি খুলনার উদ্দেশে আবারও যাত্রা করেন। এ সময় তার সফরসঙ্গী সহস্রাধিক গাড়ির বহরে হাজার হাজার নেতাকর্মীকে পতাকা হাতে দেখা যায়।

লংমার্চকে স্বাগত জানাতে সকাল থেকেই ভাঙ্গার বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা সড়কের দুই পাশে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন। বিপুলসংখ্যক নারী-পুরুষের উপস্থিতিতে পথসভা চলাকালে মহাসড়কের দুই পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

ভাঙ্গায় ১১ দলীয় জোটের কর্মসূচিতে নেতৃত্ব দেন ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদর উদ্দিন আহমেদ ও ভাঙ্গা উপজেলা জামায়াতের আমির মাওলানা সারোয়ার হোসেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা