× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বঙ্গবন্ধুকে ফিরে না পেলে স্বাধীনতা পূর্ণতা পেত না’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩ ১৭:৩৫ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩ ১৮:১৬ পিএম

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। ছবি : প্রবা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। ছবি : প্রবা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফিরে না পেলে স্বাধীনতা পূর্ণতা পেত না।

মেয়র বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি ১৯৭২ সালের ১০ জানুয়ারি বাংলাদেশের মাটিতে পা না রাখতেন, তাকে যদি আমরা ফিরে না পেতাম, তাহলে বাঙালি জাতির স্বাধীনতা পূর্ণতা পেত না। বাঙালি জাতি খুবই ভাগ্যবান যে, বঙ্গবন্ধু পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসন ও দেশবিরোধী শক্তির সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের মাঝে ফিরে এসেছিলেন। আমরা পেয়েছি স্বাধীনতার পূর্ণতা।’

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান।

তিনি বলেন, ‘দেশপ্রেমে আমাদের জাগ্রত হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে। যে লক্ষ্য, নীতি ও আদর্শ নিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছে সেটা যদি ভূলুণ্ঠিত হয়, যদি সাম্প্রদায়িকতা আবার বাংলাদেশে মাথাচাঁড়া দিয়ে ওঠে, তাহলে মুক্তিযুদ্ধের সেই অভীষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব না। সুতরাং অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তুলতে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।’

সাম্প্রদায়িকতা যেন মাথাচাড়া দিয়ে না ওঠে সে জন্য জাতিকে ঐক্যবদ্ধ হতে হওয়ার আহ্বান জানান মেয়র। 

১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুকে পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশে গ্রেপ্তার করে তদানীন্তন পশ্চিম পাকিস্তানের কারাগারে নিয়ে আটক রাখা হয়। পাকিস্তানের মিয়ানওয়ালিতে ৯ মাস কারাভোগের পর মুক্তি লাভ করেন তিনি। পরে তিনি পাকিস্তান থেকে লন্ডন যান। তারপর দিল্লি হয়ে ঢাকা ফেরেন বঙ্গবন্ধু।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, সাধারণ সম্পাদক আবদুন নূর দুলালসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের শীর্ষ স্থানীয় নেতারা মেয়রের সঙ্গে ছিলেন।

দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর কল্যাণপুর পোড়া বস্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

এ সময় তিনি বলেন, ‘১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। জাতির পিতার ফিরে আসার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বাঙালি জাতির বিজয় পূর্ণতা লাভ করে। বঙ্গবন্ধুর নেতৃত্ব, অবদান ও ত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। বঙ্গবন্ধুকে শ্রদ্ধায় স্মরণ করতে আজকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে।’

ডিএনসিসির উদ্যোগে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

মেয়র আতিকুল বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা পেতে আমাদের সিরিয়াল লাগে। অথচ আজ বিশেষজ্ঞ চিকিৎসকরাই রোগীদের কাছে চলে এসেছে চিকিৎসা দিতে। বিশেষজ্ঞ চিকিৎসকরা সারাদিন চিকিৎসা সেবা দেবেন। এটি বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে কল্যাণপুর বস্তির স্বল্প আয়ের মানুষের জন্য উপহার।’

এসময় বস্তিবাসীর জন্য ২০ হাজার সাবান ও ২০ হাজার মাস্ক সরবারাহের ঘোষণা দেন মেয়র। মেডিকেল ক্যাম্পের পাশাপাশি ডিএনসিসি থেকে সাবান ও মাস্ক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

এ ছাড়া স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাচিপ-এর সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, ডিএনসিসির ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান, সংরক্ষিত নারী কাউন্সিলর রাজিয়া সুলতানা ইতি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা