× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠাকুরগাঁও উপনির্বাচনে ইসির ব্যর্থতা প্রকাশ পেয়েছে: জামায়াত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ১৭:৩৭ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের (ইসি) ব্যর্থতা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ফাইল ছবি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের (ইসি) ব্যর্থতা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ফাইল ছবি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের (ইসি) ব্যর্থতা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দলীয় প্রশাসনকে ব্যবহার করে সরকার নির্বাচনের ফল নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

রাজধানীর মগবাজারে বৃহস্পতিবার বিকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী অসত্য তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন, যা দুঃখজনক।

তিনি অভিযোগ করেন, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ভোটারদের হুমকি-ধমকি দিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা দিয়েছেন।

নির্বাচনের বিভিন্ন অনিয়মের বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হলেও কমিশন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা।

এ ছাড়া দলীয় লোকজনকে পরিচয়পত্র ছাড়াই পোলিং ও প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দিয়ে নির্বাচনের ফল নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা