× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপিকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই: এমপি বাদশা

বগুড়া অফিস

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৭:৩৬ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বগুড়ায় আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি রেজাউল করিম বাদশা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বগুড়ায় আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি রেজাউল করিম বাদশা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিএনপিকে আন্দোলনের ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন করে জনগণের সমর্থন অর্জন করেছে বিএনপি। এখন দেশের গণতন্ত্র সুরক্ষিত থাকলেও একটি গোষ্ঠী দলটিকে আন্দোলনের ভয় দেখাচ্ছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বগুড়ায় আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকালে বগুড়া শহরের মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হাসান। সমাবেশ শেষে একই স্থান থেকে শোভাযাত্রা বের করেন জেলা যুবদলের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠনের পর থেকে দলটি একের পর এক নির্বাচনি প্রতিশ্রুতি পূরণে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, যে দলের জন্ম রাজপথে, সেই দলকে উন্নয়নের অগ্রযাত্রায় আন্দোলনের ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে বিশৃঙ্খলা সৃষ্টিকারী গোষ্ঠীকে দেশবিরোধী ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

নেতাকর্মীদের যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় রাজপথে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বাদশা বলেন, সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুর বারী তালুকদার বেলাল, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম ও খায়রুল বাসার।

সমাবেশ শেষে মোহাম্মদ আলী হাসপাতাল মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। কর্মসূচিতে জেলা যুবদলের ২৫টি ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, মাত্র সাত মাসে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে দেশে-বিদেশে বিভিন্ন গোষ্ঠী ষড়যন্ত্র শুরু করেছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তারা আরও বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে বগুড়ার যুবদলের সব ইউনিটের নেতাকর্মীরা রাজপথে সামনের সারিতে ভূমিকা রেখেছেন। যুবদল মামলা-হামলায় ভয় পায় না। দেশের গণতন্ত্র বিনষ্ট করতে কেউ আন্দোলনের হুমকি দিলে তা মোকাবিলায় যুবদল প্রস্তুত রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জেলা যুবদলের এই দুই নেতা। দেশের বৃহত্তর স্বার্থে সরকারের বিরুদ্ধে সব ষড়যন্ত্র মোকাবিলায় যুবদলের নেতাকর্মীদের রাজপথে প্রস্তুত থাকার আহ্বানও জানান তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা