× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্থানীয় সরকার নির্বাচন

জামায়াত জোটের ‘শঙ্কা’, বড় কর্মসূচির হুঁশিয়ারি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৪:০৮ পিএম

রাজধানীর মিন্টো রোডে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জোটের অন্যতম নেতা মামুনুল হক। ছবি: সংগৃহীত

রাজধানীর মিন্টো রোডে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জোটের অন্যতম নেতা মামুনুল হক। ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ হবে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

জোটের অন্যতম নেতা, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক হুঁশিয়ারি দিয়েছেন, সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকার পরিবর্তন না হলে তাদের জোটকে ‘বড় কর্মসূচির দিকে’ যেতে হতে পারে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, “স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমাদের অনেক শঙ্কা। এই নির্বাচন একেবারে নিরপেক্ষ হবে, এমন আস্থা আমরা রাখতে পারছি না।”

নির্বাচন কমিশনের সচিব পর্যায়ে দলীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এ বিষয়ে সরকার ‘নির্লজ্জ ভূমিকা’ পালন করছে। এ নিয়ে জামায়াত নেতৃত্বাধীন জোট ‘উদ্বিগ্ন’।

ঠাকুরগাঁও-২ আসনের উপনির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মামুনুল হক।

সরকার ও নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, “আমরা চাই নির্বাচন কমিশন যেভাবে নিরপেক্ষ ভূমিকা রাখার কথা, সেই ভূমিকা আমরা দেখতে চাই। এর ব্যত্যয় ঘটলে আমরা চুপ করে বসে থাকব না। আমরা নিরপেক্ষ নির্বাচন আদায় করার এবং বাংলাদেশের মানুষের যে দীর্ঘ সংগ্রাম জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যেকোনও কঠোর পদক্ষেপ গ্রহণ করব।”

মামুনুল হক বলেন, “এ ব্যাপারে আমরা মনে করছি সরকারের ও ইসির যে ভূমিকা, তাতে সহসাই আমাদের বড় ধরনের কর্মসূচির দিকে যেতে হতে পারে। আমরা এজন্য আগাম সতর্কবার্তা জারি করে রাখছি। আমরা আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে, না হলে আমরা কঠোর পথে হাঁটতে বাধ্য হব।”

বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ আয়োজন নিয়ে আলোচনা হয়।

সাংবাদিকদের সামনে বক্তব্য দিতে এসে লংমার্চ ‘সফল’ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান মামুনুল হক।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ জোটের জ্যেষ্ঠ নেতারা বৈঠকে অংশ নেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা