× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় সংসদকে সাধারণ সংসদে পরিণত করা হয়েছে: নাহিদ

মুন্সিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ১৯:০৪ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬ ১৯:০৬ পিএম

জাতীয় সংসদকে সাধারণ সংসদে পরিণত করা হয়েছে: নাহিদ

জাতীয় সংসদকে একটি সাধারণ সংসদে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।

তার অভিযোগ, সংসদে দলীয় প্রভাব বিস্তারের মাধ্যমে এ পরিস্থিতি তৈরি করা হয়েছে। নিয়োগপ্রক্রিয়া থেকে শুরু করে সর্বস্তরে দলীয়করণ করা হচ্ছে।

মুন্সিগঞ্জ শহরের কাচারী চত্বরে একটি কমিউনিটি সেন্টারে এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সোমবার দুপুরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব জনগণের অধিকার ও গণতন্ত্রের লড়াইয়ে সংসদে এবং মাঠে সব জায়গায় ভূমিকা রাখছি।”

তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে দলীয় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি ও দখলদারত্ব প্রতিষ্ঠা করা হচ্ছে।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে সংসদকে কার্যকর করতে দুই কক্ষবিশিষ্ট সংসদব্যবস্থা চালুর কথা ছিল। এ ব্যবস্থার পক্ষেই গণভোট দেওয়া হয়েছিল। কিন্তু সেই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে না।

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, মুন্সিগঞ্জে ইউনিয়ন পর্যায় পর্যন্ত প্রার্থী বাছাই করে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। পাশাপাশি সাংগঠনিক কাঠামো আরও সুসংগঠিত করার চেষ্টা চলছে।

সভায় প্রধান বক্তা ছিলেন এনসিপির নেতা সারজিস আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারোয়ার তুষার, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, শওকত আলী, আলী আহসান জুনায়েদ ও সাইফুল্লাহ হায়দার।

এ ছাড়া জেলা আহ্বায়ক মাজেদুল ইসলাম, সদস্যসচিব অ্যাডভোকেট মারুফ ইসলাম মন্টিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা