× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণঅবস্থান কর্মসূচির অনুমতি চাইতে ডিএমপিতে যাবে বিএনপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩ ১৫:২৯ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩ ১৫:৫৬ পিএম

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। ফাইল ফটো

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। ফাইল ফটো

পূর্বঘোষিত গণঅবস্থান কর্মসূচির অনুমতি পেতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে যাবে বিএনপির একটি প্রতিনিধি দল।

প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, ‘মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ডিএমপিতে যাবেন এবং গণঅবস্থান কর্মসূচির বিষয়ে অনুমতি চাওয়া হবে।’ 

এর আগে সোমবার বিএনপির পক্ষ থেকে অবস্থান কর্মসূচির জন্য অনুমোদন চাওয়া হয়।

গত ৩০ ডিসেম্বর যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি গণমিছিল পূর্বসমাবেশে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা