× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অটোরিকশায় মাইকিং করে শেখ হাসিনা ফেরার বার্তা

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১৫:৪৬ পিএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬ ১৬:০৩ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে নওগাঁর মান্দা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় মাইকিং করা হয়েছে। ছবি: ভিডিও থেকে নেওয়া।

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে নওগাঁর মান্দা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় মাইকিং করা হয়েছে। ছবি: ভিডিও থেকে নেওয়া।

সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে নওগাঁর মান্দা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় মাইকিং করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।

স্থানীয়রা জানান, উপজেলার কালিকাপুর ইউনিয়নে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চলন্ত একটি অটোরিকশায় মাইক লাগিয়ে এক যুবক প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন।

মাইকিংয়ে শুরুতে মান্দা উপজেলাবাসীকে সালাম জানানোর পাশাপাশি অন্যান্য ধর্ম ও জাতির মানুষের প্রতি শুভেচ্ছা জানানো হয়। পরে প্রচারণায় দাবি করা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরবেন। এ সময় দলমত নির্বিশেষে তাকে স্বাগত জানানোর আহ্বান জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মধ্য দিয়ে মাইকিং শেষ করা হয়।

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, “ঘটনাটি গতকালের। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা