× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে দীপু মনি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১৫:২৪ পিএম

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডা. দীপু মনি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডা. দীপু মনি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

স্বাস্থ্য পরীক্ষার জন্য কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে।

শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক এই সংসদ সদস্যকে ঢামেকে নিয়ে আসে।

প্রয়োজনীয় মেডিক্যাল চেকআপ ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে পুলিশি পাহারায় তাকে সোয়া ১২টার দিকে পুনরায় কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

ডিবি পুলিশের ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনিকে প্রাথমিক মেডিক্যাল পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর ঢামেক থেকে আবার তাকে কেন্দ্রীয় কারাগারে ফেরত পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা