× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্গা সাজে রুমিন ফারহানা, নেপথ্যে কি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১৪:৪৩ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৬ ১৪:৪৩ পিএম

ভেরিফায়েড ফেসবুক পেজে দুর্গা সাজে নিজের ছবি পোস্ট করেছেন রুমিন ফারহানা। ছবি: ফেসবুক থেকে

ভেরিফায়েড ফেসবুক পেজে দুর্গা সাজে নিজের ছবি পোস্ট করেছেন রুমিন ফারহানা। ছবি: ফেসবুক থেকে

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বুধবার শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তবে পূজা শেষ হয়ে গেলেও তা নিয়ে আলোচনা চলছে এখনো।

বৃহস্পতিবার কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সম্পাদিত দুর্গার সাজে সেজে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করার পাশাপাশি লম্বা এক পোস্ট লিখেছেন তিনি। ক্যাপশনে তিনি লিখেছেন, “নিচের ছবিটি কেউ একজন তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে বিভাজন আর ঘৃণা উস্কে দিতে”।

যারা ঘৃনার চাষকে ধর্ম ভাবেন তাদের জন্য ধর্ম ও মানুষের আচরণ নিয়ে ২২টি বচন তুলে ধরেছেন তিনি।

সেগুলো হলো-

১. বলাৎকারে ধর্ম যায় না

২. ঘুষ খেলে ধর্ম যায় না

৩. শিশু ধর্ষন বা নির্যাতনে ধর্ম যায় না

৪. মানুষ খুনে ধর্ম যায় না

৫. নারীর উপর সহিংসতায় ধর্ম যায় না

৬. নারীকে কুৎসিত অপবাদ দিলে ধর্ম যায় না

৭. অন্যের সম্পদ লুট করলে ধর্ম যায় না

৮. প্রতারণা আর মানুষ ঠকালে ধর্ম যায় না

৯. সারাবেলা মিথ্যার চাষে ধর্ম যায় না

১০. নোংরামি করে ধরা পড়ে মুতা বিয়া বললে ধর্ম যায় না

১১. মুনাফেকিকে জীবনের মূল মন্ত্র বানালে ধর্ম যায় না

১২. ধর্মকে ব্যবসা বানালে ধর্ম যায় না

১৩. বোনের হিস্যা ভাই মারলে ধর্ম যায় না

১৪. বাবা মাকে বৃদ্ধ বয়সে ভাগাড়ে ফেললে ধর্ম যায় না

১৫. অন্যের হক মেরে খেলে ধর্ম যায় না 

১৬. মিথ্যার বেসাতিতে ধর্ম যায় না

১৭. ধর্মকে ঢাল বানিয়ে পাপাচারে লিপ্ত হলে ধর্ম যায় না

১৮. ওজন বা মাপে কম দিলে ধর্ম যায় না 

১৯. খাদ্যে ভেজাল এমন কি বিষ মেশালেও ধর্ম যায় না

২০.ব্যাভিচারে ধর্ম যায় না

২১. দুর্বলের উপর অত্যাচারে ধর্ম যায় না

২২. দুষ্টের লালন পালনে ধর্ম মজবুত হয়

ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে। 

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিটির ভুল ধরিয়ে দিয়ে সবশেষে রুমিন ফারহান বলেন, “বি:দ্র: মা দুর্গা দশভুজা,  আটভুজা  না। যাই হোক মূর্খের সমাজ, কি আর করা”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা