প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩ ২২:০২ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩ ২২:২৮ পিএম
সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
স্বাধীনতাবিরোধী শক্তিদের নাশকতা ঠেকাতে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সব নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংগঠনটির আহ্বায়ক শাজাহান খান।
সোমবার (৯ জানুয়ারি) রাজধানীর প্রেস ক্লাবে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি-জামায়াতের সমালোচনা করে বলেন, ‘স্বাধীনতার বিপক্ষশক্তির বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সজাগ থাকতে হবে।’
এ সময়, আগামী ২২ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে দেশের সব বিভাগে সমাবেশের ঘোষণা দেন তিনি। পরে বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে দ্রুত ফিরিয়ে এনে বিচারেরও দাবি জানান শাজাহান খান।
সংবাদ সম্মেলন পরিচালনা করেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব ও বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। এ ছাড়া সংগঠনটির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।