× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেতন বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনে উত্তরায় গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১৩:২২ পিএম

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬ ১৩:২৮ পিএম

বেতন বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনেও উত্তরায় বিক্ষোভ মিছিল করেছেন গার্মেন্টস শ্রমিকরা। ছবি: ফেসবুক থেকে নেয়া

বেতন বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনেও উত্তরায় বিক্ষোভ মিছিল করেছেন গার্মেন্টস শ্রমিকরা। ছবি: ফেসবুক থেকে নেয়া

বেতন বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনে উত্তরায় বিক্ষোভ মিছিল করেছেন গার্মেন্টস শ্রমিকরা।

উত্তরায় জসীমউদ্দীনে মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বুধবার তৃতীয় দিনে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। 

তাদের বিক্ষোভের কারণে সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

বিক্ষোভকারী শ্রমিকদের দাবি, বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য, বাসাভাড়া, যাতায়াত ও অন্যান্য জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় স্বল্প বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন তারা।

বেতন বৃদ্ধির দাবিতে টানা তৃতীয় দিনের এই কর্মসূচির কারণে উত্তরার সংশ্লিষ্ট এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে বিক্ষোভ কর্মসূচি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা