× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৈয়দপুর রেল কারখানা পরিদর্শন

কাজের মান নিয়ে অসন্তোষ রেলমন্ত্রীর

সৈয়দপুর (নীলফামারী) প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৮:২৮ পিএম

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬ ১৮:২৯ পিএম

সৈয়দপুর রেল কারখানা পরিদর্শনকালে কাজের মান নিয়ে অসন্তোষ জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সৈয়দপুর রেল কারখানা পরিদর্শনকালে কাজের মান নিয়ে অসন্তোষ জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নীলফামারী জেলার সৈয়দপুর রেল কারখানা পরিদর্শনকালে কাজের মান নিয়ে অসন্তোষ জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে রেলের সব ধরনের মেরামত কাজ ও খুচরা যন্ত্রাংশের গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। মেরামত ও পুনর্নির্মাণের কাজে অবহেলা কিংবা নিম্নমানের উপকরণ ব্যবহার বরদাশত করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন মন্ত্রী।

মঙ্গলবার সকালে সৈয়দপুর রেলওয়ে কারখানায় পৌঁছে বিভিন্ন বিভাগের মেরামত ও উৎপাদন কার্যক্রম সরেজমিন পরিদর্শনকালে তিনি এসব নির্দেশনা দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেনÑ রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ সচিব ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম।

পরিদর্শনের শুরুতে মন্ত্রী কারখানার ক্যারেজ শপ ঘুরে দেখেন। সেখানে মেরামত করা হচ্ছিল যে ৭৩১৭ নম্বর বিজি কোচ, তার ওপর উঠে জানালার ফ্রেমের কাজ দেখেন তিনি। এ সময় জানালার ফ্রেমে ব্যবহৃত পাতলা অ্যালুমিনিয়াম পাত এবং কাজের মান তার নজরে আসে। বিষয়টি দেখে অসন্তোষ প্রকাশ করেন রেলমন্ত্রী। সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে ক্ষোভ জানিয়ে রেলের মেরামতকাজে ব্যবহৃত উপকরণ ও খুচরা যন্ত্রাংশের মান যথাযথভাবে নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

মন্ত্রী বলেন, রেলের প্রতিটি মেরামতকাজে গুণগত মান বজায় রাখতে হবে। নিম্নমানের উপকরণ ব্যবহার করে কোনো কাজ শেষ করা যাবে না। যাত্রীদের নিরাপত্তা ও সেবার মানের সঙ্গে রেলওয়ের মেরামত কার্যক্রম সরাসরি সম্পৃক্ত। তাই এ ক্ষেত্রে দায়িত্বে অবহেলা কিংবা মানের সঙ্গে আপস করার কোনো সুযোগ নেই।

ক্যারেজ শপ পরিদর্শন শেষে মন্ত্রী সেলুন কার, বগি শপ ও পেইন্ট শপ ঘুরে দেখেন। এসব বিভাগে চলমান কাজ ও উৎপাদন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন তিনি। পরে চিফ মেকানিক্যাল ওয়ার্কশপ (সিএমডব্লিউ) বিভাগে গিয়ে কোচের চাকায় টায়ার পরানোর প্রক্রিয়া সরেজমিন পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে কাজের বিভিন্ন ধাপ সম্পর্কে বিস্তারিত জানতে চান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা