× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিরোধীদলীয় উপনেতার নিন্দা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৪:১৩ পিএম

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিরোধীদলীয় উপনেতা তাহেরের নিন্দা। ফাইল ছবি

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিরোধীদলীয় উপনেতা তাহেরের নিন্দা। ফাইল ছবি

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি।


মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে ডা. তাহের বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের একাংশ কদর্য ও অশালীন ভাষা ব্যবহার করে হেনস্তা করেছে। এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য ও অত্যন্ত নিন্দনীয়। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ডা. তাহের বলেন, “বিশ্ববাসীর কাছে সম্মানিত নোবেলজয়ী ড. ইউনূসকে হেনস্তার মধ্য দিয়ে দেশের নাগরিকদের পাশাপাশি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকেও বিশ্বদরবারে অপমানিত ও খাটো করা হয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের মর্যাদা সমুন্নত রাখতে বিদেশের মাটিতে দেশের সম্মানিত ব্যক্তিদের সঙ্গে এ ধরনের নিন্দনীয় আচরণ কারও জন্যই সমীচীন নয়। এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকা উচিত।”

তিনি আরও বলেন, “পতিত আওয়ামী ফ্যাসিবাদ দেশ থেকে বিতাড়িত হওয়ার পরও বিদেশের মাটিতে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এর মাধ্যমে বিদেশে অবস্থানরত প্রবাসী এবং সফররত দেশপ্রেমিক বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত করা হচ্ছে।”

ডা. তাহের বলেন, “শান্তিপ্রিয় দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিরা সব ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের কল্যাণে কাজ করে যাবেন, ইনশাআল্লাহ। বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনগুলোর কর্মকর্তাদের এ বিষয়ে দায়িত্বশীল ও সাহসী পদক্ষেপ নেওয়া উচিত।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা