× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের শেষ রক্ষা হবে না: মামুনুল হক

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ২০:৪৮ পিএম

গোলাপগঞ্জ চৌমুহনী বাসস্ট্যান্ড এলাকায় দলের উপজেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোলাপগঞ্জ চৌমুহনী বাসস্ট্যান্ড এলাকায় দলের উপজেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার না করলে বিএনপি সরকারের শেষ রক্ষা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

মামুনুল হক বলেন, সরকার জুলাই সনদকে ভয় পায়। কারণ, সনদ বাস্তবায়ন হলে প্রশাসনকে দলীয়করণ, পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা এবং বিচারব্যবস্থায় হস্তক্ষেপ করা সম্ভব হবে না।

রবিবার বিকেলে সিলেটের গোলাপগঞ্জ চৌমুহনী বাসস্ট্যান্ড এলাকায় দলের উপজেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

জুলাই সনদ যথাযথভাবে বাস্তবায়ন হলে গ্যাস, তেল ও বিদ্যুৎ খাতে সিন্ডিকেট তৈরি করে দুর্নীতি করা সম্ভব হতো না বলে মন্তব্য করেন খেলাফত মজলিসের আমির। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ৭০ শতাংশ মানুষের গনভোট অবৈধ হতে পারে না। একই মায়ের যমজ সন্তানের একজন বৈধ আর অন্যজন অবৈধ হতে পারে না। গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ বলে মন্তব্য করেন তিনি। মামুনুল হক বলেন, বিএনপি সরকার প্রশাসনকে দলীয়করণ করতে চায়। আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশকে দলীয় লাঠিয়াল বাহিনীতে পরিণত করা হয়েছিল। মানুষ তখন পুলিশকে আওয়ামী লীগের আরেকটি সংগঠন হিসেবে বিবেচনা করত। তিনি বলেন, ‘আমরা এমন পরিস্থিতির পুনরাবৃত্তি চাই না।’ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের প্রসঙ্গ টেনে মামুনুল হক বলেন, জনগণের রায় উপেক্ষা করার পরিণতি অতীতেও ভালো হয়নি। যারা জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করবে, তাদেরও একই পরিণতির মুখোমুখি হতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে মামুনুল হক বলেন, ‘সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’ নাগরিক সমাবেশে খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা