ঝালকাঠি প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩ ১৪:১৬ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩ ১৪:৪৩ পিএম
ঝালকাঠিতে অনুষ্ঠিত বিএনপির মতবিনিময় সভা। প্রবা ফটো
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। তিনি বলেন, এর পরেও যদি আওয়ামী লীগ নির্বাচন করার চেষ্টা করে, তা করতে দেওয়া হবে না।
ঝালকাঠিতে রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ও বিশ্লেষণ বিষয়ে বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এই বক্তব্য দেন।
শহরের আমতলা সড়কে সোমবার (৯জানুয়ারি) সকালে দলীয় কার্যালয়ে এই সভা হয়।
ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ দলীয় নেতারা।
সভায় তারেক রহমান ঘোষিত গণতান্ত্রিক আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ দফা দলীয় নেতাকর্মীদের হাতে তুলে দেন দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী।