× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ

প্রশাসনের সহযোগিতা চেয়ে ঢাকার ডিসিকে চিঠি ১১ দলীয় ঐক্যের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ২০:৪৪ পিএম

১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল বুধবার দুপুরে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে চিঠি পৌঁছে দেন।

১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল বুধবার দুপুরে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে চিঠি পৌঁছে দেন।

ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া অভিমুখে আগামী ৩১ অক্টোবরের লংমার্চ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা চেয়েছে ১১ দলীয় ঐক্য।

কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় পুলিশ, ট্রাফিক ও সড়ক বিভাগের সহযোগিতা চেয়ে ঢাকা জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দেওয়া হয়েছে।

১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল বুধবার দুপুরে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের পক্ষে চিঠিটি পৌঁছে দেয়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

পরে সাংবাদিকদের ড. হেলাল উদ্দিন বলেন, ৮ দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়ার অভিমুখে শান্তিপূর্ণ লংমার্চ কর্মসূচি পালন করা হবে।

দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ করা।

তিনি জানান, ৩১ অক্টোবর সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের পর জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা লংমার্চে যাত্রা করবেন।

পথে শরীয়তপুরের জাজিরার নাওডোবা, বাগেরহাটের ফকিরহাট কাটাখালী মোড়, খুলনার শিববাগী মোড়, ফুলতলা বাসস্ট্যান্ড, যশোরের মুজদী মোড় ও চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে পথসভা হবে। কুষ্টিয়া জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে সমাপনী সমাবেশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা