× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: জামায়াত নেতা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১৭:৪৫ পিএম

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে চট্টগ্রাম মহানগরীর জামায়াত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে চট্টগ্রাম মহানগরীর জামায়াত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন, হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ, ওষুধ ও জনবল নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার চট্টগ্রাম জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড, মেডিসিন ওয়ার্ডসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।

নজরুল ইসলাম বলেন, ডেঙ্গু পরিস্থিতিতে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। এ অবস্থায় রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে হবে।

রোগী ও স্বজনদের হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও তাগিদ দেন তিনি।

পরিদর্শনকালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন নজরুল ইসলাম। 

হাসপাতালের চিকিৎসার মান ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত এবং সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবুল বশর, অর্থোপেডিক্স বিভাগের প্রধান ডা. অজয় বিশ্বাস, আইসিইউ পরিচালক ডা. মইনুল হকসহ নগর জামায়াতের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা