× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেরানীহাট বাজারের মহাসড়ক এমপি জসীমের চেষ্টায় ৪ লেনের জন্য ১৪৪ কোটি টাকার প্রস্তাব অনুমোদন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ২০:২৯ পিএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬ ২০:৪৩ পিএম

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. জসীম উদ্দীন আহমেদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. জসীম উদ্দীন আহমেদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের যানজটের মূল কেন্দ্র কেরানীহাট বাজারের এক কিলোমিটার অংশ চার লেনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন পেয়েছে মন্ত্রিসভায়। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১৪৪ কোটি টাকা।

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. জসীম উদ্দীন আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২৩ আগস্ট তিনি কেরানীহাট বাজার থেকে সাতকানিয়া রাস্তার মাথা পর্যন্ত অংশে যানজট নিরসনে সড়কটি চার লেনে উন্নীত করার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ডিও লেটার দেন। 

দীর্ঘদিন ধরে সাতকানিয়ার প্রাণকেন্দ্র কেরানীহাট বাজারে তীব্র যানজট ও সড়ক দুর্ঘটনায় চরম ভোগান্তি পোহাচ্ছিলেন দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার রুটের লাখো মানুষ ও পর্যটক। এই দুর্ভোগ লাঘবে স্থানীয় সংসদ সদস্য উদ্যোগ নেন।

এমপি জসীম উদ্দীন আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে ২৯ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতোমধ্যে প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদন লাভ করেছে। দ্রুত সময়ের মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) মাধ্যমে ১৪৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের বাস্তবায়নকাজ শুরু হবে। এ বিষয়ে প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক ভবন, তেজগাঁও, ঢাকাকেও অনুলিপি দেওয়া হয়েছে।

এমপি জসীম উদ্দীন আহমেদ বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্ব দিন দিন বাড়ছে। জনগণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে প্রকল্পটি অনুমোদন দেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি।

প্রকল্পটি বাস্তবায়ন হলে কেরানীহাটের যানজট ও দুর্ঘটনা কমার পাশাপাশি চন্দনাইশ, সাতকানিয়া, বান্দরবান ও কক্সবাজার অঞ্চলের যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যে গতি আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা