× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াত ও আ.লীগের ভাষায় পার্থক্য নেই: রাশেদ খাঁন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১৮:১২ পিএম

ফটিকছড়ির বাবুনগর এলাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফটিকছড়ির বাবুনগর এলাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামায়াত মুখে সরকারকে সহযোগিতার কথা বললেও তাদের কার্যক্রমে মুনাফিকি আচরণ স্পষ্ট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেন, বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও জামায়াতের রাজনৈতিক বক্তব্যের ভাষার মধ্যে কোনো পার্থক্য নেই।

শুক্রবার দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর এলাকায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, জামায়াতের মুখে এক কথা, অন্তরে আরেক কথা। জামায়াতের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত তাদের কাছ থেকে দ্বিমুখী আচরণ ছাড়া অন্য কোনো আচরণ আমরা দেখছি না।

তিনি বলেন, জামায়াত মুখে বলছে তারা সরকারকে সহযোগিতা করছে। অন্যদিকে, কীভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে আগের মতো আন্দোলন করা যায়, সেই অপচেষ্টা তারা করছে। এ নিয়ে সবার মধ্যেই সন্দেহ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের ভাষা আর জামায়াতের ভাষার মধ্যে এই মুহূর্তে কোনো পার্থক্য নেই। তারা ডিসেম্বর মাসকে বেছে নিয়েছে। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এই মাসে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরাও রাজপথে থাকব।

তিনি বলেন, আমরা দেখতে চাই, ডিসেম্বরে তারা সরকার পতনের আন্দোলন শুরু করে কি না। যারা এই সরকারকে সহযোগিতা না করে সরকার পতনের আন্দোলন করবে এবং সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা করবে, বাংলাদেশের জনগণ তাদের রুখে দেবে—ইনশাআল্লাহ।

সাক্ষাৎকালে হেফাজত আমির প্রধানমন্ত্রীর সাফল্য ও দেশের কল্যাণ কামনায় দোয়া করেন। এ সময় চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম, ফটিকছড়ি উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা