× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদের মৃত্যুতে রিজভীর শোক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১৭:০৪ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৬ ১৭:০৬ পিএম

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ (৯০) মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বার্ধক্যজনিত কারণে শুক্রবার সকাল ৬টা ২০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার দেওয়া এক শোকবার্তায় রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল ছিলেন আজিম উদ্দিন আহমেদ। তিনি ১৯৮১ সাল থেকে আমৃত্যু সরিষাবাড়ী থানা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। উপজেলা বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও গতিশীল করতে তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন।

রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আজিম উদ্দিন আহমেদের সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। তার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছেন।

শোকবার্তায় রিজভী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

১৯৮১ সাল থেকে দীর্ঘ সময় সরিষাবাড়ী থানা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করা আজিম উদ্দিন আহমেদ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনেও সভাপতি নির্বাচিত হন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা