× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনার সঙ্গে ঝিনাইদহ আওয়ামী লীগের জুম বৈঠকের দাবি

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ০৮:৩৩ এএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৬ ০৮:৩৭ এএম

শেখ হাসিনা। ছবি: রয়টার্স

শেখ হাসিনা। ছবি: রয়টার্স

ভারত থেকে সরাসরি ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের নেতাকর্মীদের সঙ্গে কয়েক ঘণ্টাব্যাপী গোপন ভার্চ্যুয়াল জুম বৈঠক করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা- এমন দাবি করেছেন ‘বৈঠকে অংশ নেওয়া’ দলটির স্থানীয় নেতারা।

বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে শুরু হওয়া ওই অনলাইন বৈঠকে কালীগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের নেতাকর্মীরা পর্যায়ক্রমে অংশ নেন বলে জানা গেছে।

বৈঠকে দীর্ঘদিন ধরে শূন্য থাকা কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে সাবেক এমপি প্রয়াত আব্দুল মান্নানের স্ত্রী শামীম আরা মান্নান এবং সাধারণ সম্পাদক পদে আইয়ূব হোসেনের নাম ঘোষণা করা হয় বলেও দাবি করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে অংশ নেওয়া কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে দলকে পুনর্গঠিত ও সুসংগঠিত করার কঠোর বার্তা দিয়েছেন।

তিনি বলেন, গ্রামে গ্রামে সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে বর্তমান সরকারের নানা সংকট তুলে ধরতে বলেছেন শেখ হাসিনা। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ-গ্যাস বিপর্যয় ও সার সংকটের বিষয়টি ব্যাপকভাবে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বৈঠকের খবর ছড়িয়ে পড়ে। সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর অ্যাডভোকেট রিগান, মোস্তাক আহম্মেদ লাভলু ও আলাল হোসেনসহ স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা ফেসবুকে এ সংক্রান্ত পোস্ট শেয়ার করেন।

তবে ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, এ ধরনের কোনো রাজনৈতিক জুম বৈঠক কিংবা গোপন সমাবেশের তথ্য তাদের জানা নেই।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা