× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনসিপির সাংগঠনিক পুনর্বিন্যাসে সারজিসের হাতে নতুন দায়িত্ব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৭ পিএম

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সারজিস আলমের ফেসবুক থেকে

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সারজিস আলমের ফেসবুক থেকে

সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে ২৩ সদস্যের নতুন সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এই কমিটির প্রধান করা হয়েছে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে। 

একই সঙ্গে প্রতিটি বিভাগে সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক রাখার সিদ্ধান্ত হয়েছে। 

ঢাকার বাংলামোটরে সোমবার এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের সাংগঠনিক কাঠামো, স্থানীয় সরকার নির্বাচন এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

নতুন সাংগঠনিক উপ-কমিটিতে সারজিস আলমের সঙ্গে রাজনৈতিক পর্ষদ থেকে দুজন উপ-প্রধান থাকবেন।

পাশাপাশি দেশের প্রতিটি বিভাগে একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক রাখার পরিকল্পনা করা হয়েছে।

কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক কার্যক্রমে সমন্বয় বাড়াতেই এই কাঠামো করা হচ্ছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বৈঠকে আগামী অক্টোবরের মধ্যে দেশের সব উপজেলা কমিটি গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর আগে জেলা পর্যায়ের কমিটি গঠনের কাজ শেষ হয়েছে বলে জানানো হয়। বিভাগীয় ও জেলা পর্যায়ে রাজনৈতিক কর্মশালা আয়োজনের সিদ্ধান্তও হয়েছে।

এসব কর্মসূচির সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সারজিস আলম, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ ও সালেহউদ্দিন সিফাতকে। 

দিকে রাজনৈতিক পর্ষদসহ কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের রূপরেখাও বৈঠকে চূড়ান্ত করা হয়েছে।

শীগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে এনসিপি। কেন্দ্রীয় কমিটির সদস্যদের বিভিন্ন উপ-কমিটির দায়িত্বেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছে এনসিপি।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলটি এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। 

বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নৈরাজ্য ও দখলবাজির অভিযোগ নিয়েও আলোচনা হয়।

এসব বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলটি জানিয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

উপস্থিত ছিলেন সদস্যসচিব আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ রাজনৈতিক পর্ষদের সদস্যরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা