× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘শুভ জন্মদিন, আপা’ কমেন্ট, ছাত্রশক্তির নেতাকে বহিষ্কার করে পুলিশে সোপর্দ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৮ পিএম

নিরাপত্তার স্বার্থে রাব্বি হোসেন পুলিশের কাছে সোপর্দ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিরাপত্তার স্বার্থে রাব্বি হোসেন পুলিশের কাছে সোপর্দ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ফেসবুক পোস্টে ‘শুভ জন্মদিন, আপা’ কমেন্ট করার অভিযোগে জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি হোসেনকে বহিষ্কার করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের এক বিজ্ঞপ্তিতে সোমবার রাব্বি হোসেনকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে সংগঠনের আদর্শ ও সংহতিবিরোধী কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে।

জানা গেছে, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীর ফেসবুক পোস্টে কমেন্ট করেন রাব্বি। সেখানে তিনি শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। বিষয়টি ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে যান। পরে নিরাপত্তার স্বার্থে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

তবে রাব্বি হোসেন দাবি করেন, ‘শুভ জন্মদিন, আপা’ কমেন্টটি তিনি ব্যঙ্গাত্বক হিসেবে করেছিলেন। 


তিনি বলেন, “শেখ হাসিনাকে ‘শুভ জন্মদিন, আপা’ বলাটা আমি সার্কাজম (ব্যঙ্গাত্মক) হিসেবে বলেছিলাম। আমি ২০২৪ সালের আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছি এবং শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি শেখ হাসিনার স্বৈরতন্ত্রের বিপক্ষে ছিলাম। আমি কখনো কোনোদিন আওয়ামী লীগের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত ছিলাম না”।

‎এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে রাব্বি হোসেন শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বিষয়টি সংগঠনের নজরে আসার পর তা তাদের সাংগঠনিক নীতি ও আদর্শের পরিপন্থি বলে মনে হয়েছে। এ কারণে কেন্দ্রীয় সংসদ তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে”।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাকির হোসেন বলেন, “ওই শিক্ষার্থীর কমেন্টের স্ক্রিনশট ফাঁস হলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। যেহেতু আওয়ামী সম্পৃক্ততার বিষয়, এজন্য নিরাপত্তা স্বার্থে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা