× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধীদলীয় নেতার আশ্বাস

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ শিল্পের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং রপ্তানি সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে মতবিনিময় করেছেন প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিএএমইএ)-এর নেতারা।

রবিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দেশের অর্থনীতিতে প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ খাতের অবদান, শিল্পের বিদ্যমান সংকট, সম্ভাবনা এবং রপ্তানি বাড়ানোর নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, তৈরি পোশাকসহ দেশের বিভিন্ন রপ্তানিমুখী শিল্পের সঙ্গে প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ খাতের নিবিড় সম্পর্ক রয়েছে। অর্থনীতির চাকা সচল রাখা ও রপ্তানি বাড়াতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিল্পসংশ্লিষ্টদের কাছ থেকে খাতটির সমস্যা ও সম্ভাবনার কথা বিস্তারিত শুনেছেন বিরোধীদলীয় নেতা। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলা এবং জাতীয় সংসদে বিষয়গুলো তুলে ধরার আশ্বাসও দিয়েছেন তিনি।

বিপিএএমইএ সভাপতি শাহরিয়ার আহমেদ বলেন, বৈঠকে তারা খাতটির সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেছেন। বিরোধীদলীয় নেতা বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনেছেন। তাকে আগামী ৬ থেকে ৯ জানুয়ারি রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ট্রেড ফেয়ারে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি দেশের বিশ্বমানের প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ কারখানা পরিদর্শনের আমন্ত্রণও দেওয়া হয়।

বৈঠকে শিল্প খাতে গ্যাস ও বিদ্যুৎ সংকটের নেতিবাচক প্রভাব নিয়েও আলোচনা হয়। এ সংকট দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শাহরিয়ার আহমেদ বলেন, বর্তমান সরকারকে তারা সময় দিতে এবং সর্বোচ্চ সহযোগিতা করতে চান। সরকার গঠনের মাত্র ছয় মাস হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিরোধী দলও সরকারকে সহযোগিতা করছে।

ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আইনশৃঙ্খলার অবনতি অব্যাহত থাকলে শিল্প, ব্যবসা-বাণিজ্যসহ কোনো খাতই নিরাপদ থাকবে না। এ পরিস্থিতিতে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা