× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই লংমার্চ করতে পারছে বিরোধীরা: রিজভী

বাসস

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৭ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: বাসস

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: বাসস

দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে বলেই বিরোধী দলগুলো লংমার্চ, বিক্ষোভ, সভা ও বিভিন্ন কর্মসূচি পালন করতে পারছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে শুক্রবার আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বিরোধী দলের কিছু নেতা ‘আজেবাজে কথা’ ও অপপ্রচার করছেন এবং মঞ্চে উঠে হুমকি দিচ্ছেন, তা কোনোভাবেই কাম্য নয়।

তিনি বলেন, ৫ আগস্টের বিজয় এবং জুলাইয়ের মহান আত্মদানের মাধ্যমে অর্জিত বিজয়কে কলঙ্কিত করার চেষ্টা চলছে। জুলাই গণঅভ্যুত্থানের বিজয় রক্ষার দায়িত্ব সবার।

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, রাজপথ কারও কাছে বিক্রি করা হয়নি। এ রাস্তা জনগণের এবং গণতন্ত্রের জন্য যারা আন্দোলন করেছেন, তাদের সবার কর্মসূচি পালনের অধিকার রয়েছে।

জাতিসংঘে তারেক রহমানের বক্তব্য প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, অস্ত্র নয়, পরিবর্তনের হাতিয়ার হবে যুক্তি, কূটনীতি, শিক্ষা ও শান্তি- এমন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, বিশ্বের সব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি সমর্থনের কথা বলেছেন তারেক রহমান। 

একইসঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মর্যাদার ভিত্তিতে প্রত্যাবাসনে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, শান্তি, মানবতা ও মানবিকতার পক্ষে যিনি কথা বলেন, তিনি অশান্তি চান না। তিনি জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।

সমাবেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও ঢাকার বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা