× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিরোধী দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫৫ পিএম

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। ছবি: সংগৃহীত

সংসদের বাইরে বিরোধী দল সরকার ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।

শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

আহমেদ আজম খান বলেন, দেশ গঠনে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করতে হবে। সংসদে বিরোধী দল যেসব বক্তব্যই দিক না কেন, সংসদের বাইরে তাদের কর্মকাণ্ড সরকার ও দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টারই ইঙ্গিত দিচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে ১৯৯১ সালে শেখ হাসিনার সরকারকে এক মিনিটও শান্তিতে থাকতে না দেওয়ার ঘোষণার কথা মনে পড়ে।

তিনি বলেন, বিরোধী দল যেভাবে লংমার্চ করছে এবং সরকারকে ফেলে দেওয়ার ঘোষণা দিচ্ছে, তাতে মনে হচ্ছে তারা শেখ হাসিনার পথ অনুসরণ করছে।

মন্ত্রী আরও বলেন, জনগণ বিরোধী দলের এমন কর্মসূচি পছন্দ করছে না। মানুষ সহিংসতা দেখতে চায় না; তারা পাঁচ বছর পরপর নির্বাচন চায়। বিএনপি দেশ শাসনের দায়িত্ব নেয়নি, বরং সেবা দেওয়ার দায়িত্ব নিয়েছে। হুমকি-ধমকি ও নাশকতার রাজনীতি আর চলবে না।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা