× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেতা-কর্মীদের পকেট ভরার জন্য মেগা প্রকল্প নিচ্ছে সরকার: আমীর খসরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩ ১৫:০৮ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩ ১৬:২৪ পিএম

ড্যাব আয়োজিত আলোচনা সভা। প্রবা ফটো

ড্যাব আয়োজিত আলোচনা সভা। প্রবা ফটো

সরকার যে মেগা প্রকল্পগুলো গ্রহণ করেছে তা জনকল্যাণের জন্য নয় বরং তাদের দলীয় লোক বা অনুসারীদের পকেট ভরার জন্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘এখন আওয়ামী লীগ ও সরকার মিলেমিশে একাকার। বর্তমানে সংসদে মোট সদস্যদের মধ্যে ৬৫ ভাগ ব্যবসায়ী, যারা তাদের ব্যবসা নিয়ে ব্যস্ত। জনগণের সুযোগ সুবিধা ও আইন নিয়ে ভাবার সময় কোথায়? বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ যতো কালো আইন করেছে সেগুলো বাতিল করা হবে এবং দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ করা হবে। দেশ ও জনগণকে রক্ষা করতে ২৭ দফা বাস্তবায়ন করতে হবে।’

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে রবিবার (৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘বাংলাদেশে বর্তমানে যা চলছে তাতে বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা দেবে এটাই স্বাভাবিক। তাই দেশ ও জনগণকে বাঁচাতে তিনি সব মুক্তিকামী দল ও মানুষকে বিএনপির যৌক্তিক আন্দোলনে সামিল হতে আহ্বান জানান।’

ড্যাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ডা. হারুন আল রশীদ বলেন, সরকার দিনের পর দিন জনগণের ওপর স্বাস্থ্য ব্যয় চাপিয়ে দিয়েছে। তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার একজন মানুষের জন্য বার্ষিক ২৩ ভাগ ব্যয়ভার বহন করে যেটি পার্শ্ববর্তী দেশ ভারত ও নেপালের চেয়েও কম।

আমন্ত্রিত অতিথি প্রফেসর ড. দিলারা চৌধুরী বলেন, ‘রাষ্ট্র এখন হাসপাতালের লাইফ সাপোর্টে আছে। সংবিধান সংশোধন করে জনগণের সংবিধান প্রণয়ন করতে হবে। শাসন ব্যবস্থায় চেক অ্যান্ড ব্যালেন্স আনার কোনো বিকল্প নেই।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ শীর্ষক এ আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব ঢাকা মহনগর উত্তরের সভাপতি ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। এতে আরও উপস্থিত ছিলেন কাদের গণি চৌধুরী, অধ্যাপক কামরুল আহসান, ডা. আবদুস সালাম ও ড্যাবের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা