× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ককটেল বিস্ফোরণ

বিরোধীদের অবস্থান নিয়ে প্রতিমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩২ পিএম

পিরোজপুরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেবগৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পিরোজপুরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেবগৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিগত দিনের ফ্যাসিস্ট ও গুপ্ত শক্তি মিলেমিশে একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন।

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিরোধী দলের কোনো বক্তব্য না থাকায় তিনি এ মন্তব্য করেন।

বুধবার বিকালে পিরোজপুরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, “আমরা দুঃখ প্রকাশ করছি। চারদিকে ককটেল বিস্ফোরণ হচ্ছে। কিন্তু আমাদের বিরোধী দলের কোনো মতামত বা বক্তব্য আমরা দেখছি না।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “এর কারণ একটাই। আমার মনে হচ্ছে, বিগত দিনের ফ্যাসিস্ট এবং এই গুপ্ত শক্তি একাকার হয়ে গেছে। এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্যজনক।”

তিন বলেন “আমরা আশা করব, তারা সঠিক পথে আসবে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে তারা সহযোগিতা করবে। দীর্ঘ ১৮ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি সরকার গঠিত হয়েছে। কিন্তু তারা সহযোগিতা না করে অসহযোগিতা করছে। এটা খুব অন্যায়।”

প্রতিমন্ত্রী বলেন, “দেখা যাচ্ছে, তারা (বিরোধীদল) ফ্যাসিস্টদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। এ বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই। প্রতিবাদের ভাষাও নেই। টুকটাক ব্যাপারে প্রতিবাদ করলেও এ ধরনের ঘটনায় কোনো প্রতিবাদ নেই। তাহলে আমরা কী মনে করব?”

এ সময় জেলা প্রশাসক আবু সাঈদ, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনসহ সরকারি কর্মকর্তা এবং বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা