× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রদলকে নিয়ে বক্তব্যে শিবির নেতাকে হুঁশিয়ারি রাসিক প্রশাসকের

রাজশাহী অফিস

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৬ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৭ পিএম

রাজশাহী নগরীর বাটার মোড়ে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহী নগরীর বাটার মোড়ে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বুধবার বিকালে নগরীর বাটার মোড়ে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার মধ্যে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ অনেক দফা বাস্তবায়িত হয়েছে। 

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে ফ্যাসিস্ট ও মৌলবাদী অপশক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, রাজশাহী শিক্ষানগরী, শান্তির নগরী। রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজিরের বক্তব্য প্রসঙ্গে রিটন বলেন, “ছাত্রদল আমাদের আবেগের জায়গা। ছাত্রদলকে নিয়ে কোনো ধরনের কুরুচিপূর্ণ বা শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়া থেকে বিরত থাকুন।”

“ছাত্রদলকে নিয়ে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়ে রাজশাহীতে অবস্থান করার মতো এত বড় স্পর্ধা দেখাবেন না”, হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা।

এর আগে নগরীর ৩০টি ওয়ার্ড থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এতে মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে মঙ্গলবার দুপুরে নগরীর চন্দ্রিমা থানাধীন পদ্মা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় ছাত্রশিবির আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে মহানগর শিবির সভাপতি ইমরান নাজির ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন। তার বক্তব্যের পর মহানগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা