× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাটওয়ারীর বক্তব্য বিকৃত করা হচ্ছে, দাবি এনসিপির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৬ পিএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৯ পিএম

এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: ফেসবুক থেকে

এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: ফেসবুক থেকে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপন করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা দমনে সরকার ব্যর্থ হয়েছে বলেও দাবি করেছে এনসিপি।

এক বিবৃতিতে মঙ্গলবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এসব অভিযোগ করেন।

এতে, নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।

বিবৃতিতে বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রকৃত বক্তব্য ছিল, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার- এই তিনটি দাবি বাস্তবায়ন করতে হবে।

তাদের দাবি, বক্তব্যের মূল বক্তব্য বাদ দিয়ে সুবিধাজনক অংশ তুলে ধরে বিএনপি ও তাদের অনুসারী রাজনৈতিক কর্মীরা অপপ্রচার চালাচ্ছেন।


এনসিপির ভাষ্য, পাটওয়ারীর বক্তব্যের মূল বিষয় ছিল ফ্যাসিবাদের স্থায়ী বিলোপ এবং দেশে আইনশৃঙ্খলা ও শান্তি ফিরিয়ে আনার একটি প্রস্তাবনা। বক্তব্যের অংশবিশেষ কেটে নিয়ে তা ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও অভিযোগ করেছে দলটি।

বিবৃতিতে আরও বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ড দমনে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে এনসিপি।

দলটির নেতারা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতা নিয়ন্ত্রণে নিজেদের ব্যর্থতা আড়াল করতে এনসিপিসহ বিরোধী রাজনৈতিক শক্তির ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে বিএনপির কোনো বক্তব্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে এনসিপি জানায়, জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্রীয় সংস্কার ও গণভোটের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকবে।

দলটি আরও বলেছে, রাজনৈতিক বক্তব্য বিকৃত করে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে দমন করা যাবে না। একই সঙ্গে, নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং দলটির নেতাকর্মীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে এনসিপি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা