× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ গুরুতর সাংবিধানিক সংকটে পতিত হতে যাচ্ছে: আখতার হোসেন

রংপুর অফিস

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫১ পিএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫৩ পিএম

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। ছবি: বাসস

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। ছবি: বাসস

বাংলাদেশ ভবিষ্যতে গুরুতর সাংবিধানিক সংকটে পতিত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

তিনি বলেছেন, বর্তমান সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে তথাকথিত সংবিধান সংশোধনের দিকে এগোচ্ছে।

রংপুর জিলা স্কুল মাঠে শনিবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির সমাপনী সমাবেশে তিনি এসব কথা বলেন। ৯ দফা দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আখতার হোসেন বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে শুধু সংশোধনীর মাধ্যমে সংবিধানে পরিবর্তন আনা হলে বাংলাদেশ ভবিষ্যতে গুরুতর সাংবিধানিক সংকটে পড়বে।

তিনি আরও বলেন, বরাদ্দের ক্ষেত্রে রংপুরের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। একদিকে বরাদ্দ দেওয়া হবে না, অন্যদিকে এর কারণ হিসেবে বলা হবে, রংপুরের মানুষ বিরোধী দলকে ভোট দেয়। এটি গণতন্ত্রের কথা হতে পারে না।

গণতন্ত্রে ভিন্নমত থাকবে এবং জনগণ স্বাধীনভাবে সরকারি বা বিরোধী দলকে ভোট দেবে বলে উল্লেখ করেন তিনি।

তবে কোনোভাবেই জনগণের অধিকার খর্ব করা যাবে না কিংবা বাজেটে বৈষম্য করা যাবে না,বলেন আখতার হোসেন।

ভোটাভুটির পর জনগণ যে রায় দেয়, তা সবাইকে মেনে নিতে হবে উল্লেখ করে এনসিপি নেতা বলেন, গণভোটে জনগণ সংবিধান পরিবর্তনের বিষয়ে যে রায় দিয়েছে, তা বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া উচিত। কিন্তু দুঃখজনকভাবে তারা জনগণের রায় ভুলে গেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা