× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণরায় কার্যকর করা ছাড়া সরকারের বিকল্প পথ নেই: মামুনুল হক

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৩ এএম

গাজীপুরে শনিবার লংমার্চের পথসভায় বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরে শনিবার লংমার্চের পথসভায় বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, “১১ দলের গণদাবি আদায়ের জন্য রাজপথে নেমেছি। এই রাজপথ থেকে বিদায় নিয়ে আমরা ঘরে ফিরব।”

তিনি বলেন, “গণভোটের গণরায়কে কার্যকর করা ছাড়া বর্তমান সরকারের বিকল্প কোনও পথ নাই। বিগত ফ্যাসিবাদী সরকার দেশ থেকে পালিয়ে গিয়েছিল। তারেক জিয়া সরকারকে গণভোটের রায় কার্যকর করেই ক্ষমতা ছাড়তে হবে ইনশাল্লাহ।”

গাজীপুর মহানগরীর ভোগড়া-বাইপাসের টাঙ্গাইল রোডে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, “আধিপত্যবাদী শক্তিগুলো বাংলার মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। ১১ দল দ্ব্যর্থহীন ভাষাই বলে বাংলাদেশের মানুষের ভাগ্য তারা নিজেরাই নিজেদের হাতে গড়বে। তিস্তা ব্যারেজ নিয়ে সরকারের লুকোচুরি আর বরদাস্ত করা হবে না। শহিদ শরীফ ওসমান হাদীসহ দেশ প্রেমিক ইলিয়াস আলীসহ যাদেরকে গুম, খুন, হত্যা করা হয়েছে তাদের হত্যাকাণ্ডের বিচার বাংলার মানুষ আদায় করে ছাড়বে, ইনশাআল্লাহ।”

তিনি বলেন, “শহিদ ওসমান হাদীর হত্যাকারীদেরকে যারা এখন পর্যন্ত বাংলাদেশের বিচার বিভাগের কাছে হস্তান্তর না করে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলার চেষ্টা করছে, আমরা ভিনদেশীয় অপশক্তিগুলোকে আজকের এই লংমার্চ থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আন্দোলন সংগ্রামে আমরা সফল হব ইনশাআল্লাহ।”

লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম তার বক্তব্যে বলেন, “আমরা সরকারের বিরুদ্ধেও না, কোনো দেশের বিরুদ্ধেও না। বাংলাদেশের জনগণের সমস্যার সমাধান চাই। আমরা মানবতার শাসন চাই, সুশাসন চাই, চাঁদাবাজ, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই।”

তিনি বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। যেটা বর্তমান সরকার কোনও অবস্থাতেই পারছে না। কারণ, বিএনপির সময় যখন বেগম জিয়া ছিল তখন বেগম জিয়ার সরকার হয়েছিল। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় জিয়াউর রহমানের সরকার হয়েছিল। তারেক রহমানের আমলে কিন্তু হাসিনার সরকার গঠন হয়েছে।”

অলি আহমেদ বলেন, “সুতরাং, হাসিনা সরকারকে দিয়ে বিএনপির কাজ চলবে না। আমরা বারবার ওয়ার্নিং (সতর্ক) দিয়ে যাচ্ছি আমরা সংস্কার চাই। সংস্কার যদি না দেন আমরা এক দফায় যাব, সেটা হলো সরকারের বিদায়।”

উপস্থিত জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা প্রস্তুত আছেন তো? তাহলে হাতগুলো তুলুন তারেক রহমান দেখুক বাংলাদেশের জনগণ কি চায়। তার আশেপাশে যেগুলো দালালেরা আছে তাদেরকে দিয়ে মুক্তি হবে না।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা