× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাসকদের ব্যর্থতায় জাতির প্রত্যাশিত অগ্রগতি হয়নি: জামায়াত আমির

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৭ পিএম

সোমবার রাজধানীর মিরপুরে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

সোমবার রাজধানীর মিরপুরে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

অতীতে যারা সরকারের নেতৃত্বে ছিলেন, তাদের ব্যর্থতার কারণে জাতি প্রত্যাশিত পর্যায়ে যেতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, সমাজে বঞ্চনা, হাহাকার, বিশৃঙ্খলা, বৈষম্য, অবিচার, দলন-পীড়ন এবং মানুষের সম্মান, সম্পদ ও জীবনের ওপর আঘাত অহরহ ঘটছে। 

সোমবার রাজধানীর মিরপুরে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, যেসব শিক্ষার্থীর হাতে চেক তুলে দেওয়া হচ্ছে, তারা বয়সে অনেক ছোট। একদিন তারা বড় হবে। মেধার মাধ্যমে তারা জাতিকে নেতৃত্ব দেবে এবং সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মেধা ও মনন, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে হবে। মানুষ ও আল্লাহকে ভালোবাসতে পারলে তাদের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। শিক্ষার্থীদের মেধা বিকাশে রাষ্ট্র এবং রাজনীতিবিদদের দায়িত্ব নেওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, স্কুলে মানসম্মত লেখাপড়া না হওয়ায় এখন ঘরে ঘরে শিক্ষার্থীদের জন্য আলাদা শিক্ষক রাখতে হচ্ছে। এটি সুস্থ সমাজের পরিচায়ক নয়। সব পরিবারের পক্ষে সন্তানদের জন্য আলাদা শিক্ষক রাখা সম্ভব নয়। স্কুলে পর্যাপ্ত মানসম্মত শিক্ষা না পাওয়ায় মেধা থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থী ঝরে পড়ে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করাই জাস্টিস: সমাজের প্রতিটি মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করাই জাস্টিস বা ন্যায় বিচার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

তিনি বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতা ‘উই ওয়ান্ট জাস্টিস’ (আমরা ন্যায় বিচার চাই) স্লোগান দিয়েছে। সমাজের সব স্তরের বৈষম্য দূর করে সব নাগরিকের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করাই এই ন্যায় বিচারের মূল কথা।

সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী (সা.) কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, কোটা প্রথা নামের যে ব্যাধি রয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশে সরকার পুরোনো সংস্কৃতি ফিরিয়ে আনছে বলে তিনি মন্তব্য করেন। প্রশাসনের সর্বস্তরে যে দলীয়করণ চলছে, তা অব্যাহত রেখে ন্যায় বিচার নিশ্চিত করা যাবে না বলেও তিনি দাবি করেন।

ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ারের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. মো. নুর উদ্দিন তালুকদারের পরিচালনায় কনফারেন্স অনুষ্ঠিত হয়। 

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। আরও বক্তব্য দেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, মতিঝিল মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ড. মাহমুদুল হাসান প্রমুখ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা