× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত: এনসিপির তীব্র প্রতিবাদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৪ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৯ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তথাকথিত অনুসন্ধানের প্রতিবাদ জানিয়েছে এনসিপি।

দলটির দাবি, নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার পরিচালিত অনলাইন পোর্টালে প্রকাশিত ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ তথ্যের ভিত্তিতে এ অনুসন্ধান শুরু করা হয়েছে।

এক যৌথ বিবৃতিতে সোমবার নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন এই ক্ষোভ প্রকাশ করেন।

তাদের করেন, রাজনৈতিক উদ্দেশ্যে ছড়ানো গুজব ও প্রচারণাকে ভিত্তি করে দুদকের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করা হচ্ছে।

তাদের ভাষ্য, এর মাধ্যমে দুদককে দলীয়করণের অভিযোগ আরও স্পষ্ট হয়েছে।

বিবৃতিতে এনসিপি নেতারা বলেন, গণঅভ্যুত্থানের শীর্ষ নেতাদের চরিত্রহনন এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিকে দমিয়ে রাখার উদ্দেশ্যে দুদককে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা চলছে।


এতে আরও বলা হয়, নিষিদ্ধ ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সূত্র হিসেবে ব্যবহার করে তথ্যসূত্রহীন ও কাল্পনিক সংবাদকে ভিত্তি করে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অনুসন্ধান পরিচালনা করা হলে ওই প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। এনসিপির দাবি, আসিফ মাহমুদের বিরুদ্ধে চলমান উদ্যোগ মূলত রাজনৈতিকভাবে হয়রানি করার একটি প্রচেষ্টা।

তবে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, স্বাধীন, নিরপেক্ষ এবং জুলাই সনদের ঘোষিত প্রক্রিয়া অনুসরণ করে পুনর্গঠিত দুদক যেকোনো অভিযোগের সুষ্ঠু তদন্ত করলে দলটি তাতে পূর্ণ সহযোগিতা করবে।

বিবৃতিতে আরও বলা হয়, দুদককে যদি বিরোধী দল বা জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দমনের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, তাহলে তা কোনোভাবেই মেনে নেবে না এনসিপি।

এনসিপি নেতারা সরকারকে ‘পতিত ফ্যাসিবাদীদের পদচিহ্ন অনুসরণ’ না করার আহ্বান জানিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি বন্ধের দাবি জানান। একই সঙ্গে জুলাই সনদের চেতনা অনুযায়ী স্বাধীন ও স্বায়ত্তশাসিত দুদক পুনর্গঠনের দাবি জানিয়েছেন তারা।

সরকারি ক্ষমতার রাজনৈতিক অপব্যবহার অব্যাহত থাকলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা