× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশ ভালো নেই, সরকারও তা স্বীকারে বাধ্য: জামায়াত আমীর

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ২১:০০ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৪ পিএম

টাঙ্গাইল জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে শনিবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন  ডা. শফিকুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইল জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে শনিবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. শফিকুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমাদের দেশ এখন ভালো নেই, আমরা সবাই স্বীকার করছি। এইটা সরকারও স্বীকার করতে বাধ্য।” 

তিনি বলেন, আমরা একটি ভালো দেশ চাই। দেশে শুধু সরকারের নয়, বিরোধী দলেরও দায়িত্ব রয়েছে। উভয়ে মিলে দেশ গড়ে তুলতে হবে। বর্তমানে দেশ জ্বালানি ও বিদ্যুতের মহাসংকটে পড়েছে।

টাঙ্গাইল জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে শনিবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ছয়টি জনদাবি নিয়ে তারা দ্বিতীয় দফায় রাস্তায় নেমেছেন। প্রথম দফায় বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করা হয়েছে। সেটি সম্পন্ন হওয়ার পর গত ৫ আগস্ট ঢাকা-চট্টগ্রাম লংমার্চের মধ্য দিয়ে দ্বিতীয় দফার কর্মসূচি শুরু হয়েছে।

তাদের কোনো দলীয় দাবি নেই; এগুলো জনদাবি। প্রথম কর্মসূচিতে ব্যাপক সাড়া পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের ও জাতির প্রয়োজনে সরকার সহযোগিতা চাইলে সব সময় তারা প্রস্তুত। সরকার সুযোগ দিলে বিরোধী দল হিসেবে ন্যায্য অবদান রাখার পক্ষেও তারা রয়েছেন।

জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ, নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান, এনসিপির জেলা সভাপতি কামরুজ্জামান শাওন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি কামরুল হাসান ও শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী। সমাবেশে নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা